,

ফিরে গেলেন তামিম-শামসুর

52f5c3698dfcf-Bangladesh_Imageশ্রীলঙ্কার বিপক্ষে ৪৬৭ রান তাড়া করে জয়ের কথা হয়তো কেউই ভাবছেন না। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে যদি ড্র-ও করা যায়, তা হলে সেটাও হবে জয়েরই সমান। সেই লক্ষ্যে শুরুটাও ভালোই হয়েছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেছিলেন তামিম ইকবাল ও শামসুর রহমান। কিন্তু ভালো শুরুর রেশটা খুব বেশি দূর টেনে নিতে পারলেন না দুই ওপেনার। মধ্যাহ্নবিরতির আগে দুজনই ফিরেছেন সাজঘরে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮১ রান।

আগের তিন ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার লক্ষ্যেই যেন খেলে যাচ্ছিলেন তামিম। ব্যাট করছিলেন ধীরস্থিরভাবেই। বাজে বল পেলে সেটাকে সীমানার বাইরে পাঠাতে দ্বিধা করেননি। কিন্তু রান সংগ্রহের জন্য তাড়াহুড়া করার কোনো লক্ষণও দেখা যায়নি তামিম-শামসুরের মধ্যে। কিথুরুয়ান ভিথানাগের শিকারে পরিণত হওয়ার আগে তামিম ৩১ রানের ইনিংসটা খেলেছিলেন ১০২ বল মোকাবিলা করে। কয়েক ওভার পরে পেরেরার বলে প্রায় একই রকমভাবে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন শামসুর। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫ রান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর