,

বৃক্ষরোপনের প্রচারে উজ্জ্বল পাল সাইকেলে চড়ে ভারত থেকে এখন বাংলাদেশে

Untitled-10পরিবেশ রক্ষা এবং বাঁচার জন্য প্রয়োজন বৃক্ষ রোপন। এই বৃক্ষরোপনে সকলকে উদ্বুদ্ধ করতে ভারতের উজ্জ্বল পাল সাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন । “একটি মানুষ সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং বড় করে তুলুন” এই শ্লোগানে প্রথমে তিনি নিজ দেশের বিভিন্ন রাজ্য ঘুরে প্রচারণা চালিয়েছেন, এখন সীমানা পেরিয়ে এসেছেন বাংলাদেশে। গতকাল শুক্রবার সকালে তিনি আখাউড়া চেক পোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ব্রাহ্মণবাড়িয়ায় পৌছেন দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান পরিদর্শন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তার শ্লোগানটি তুলে ধরেন। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি স্কুলে তিনি প্রচারণা চালাবেন। এর মধ্যে সকালে স্থানীয় টেংকের পাড়ে নর্থ সাউথ প্রাইমারী গ্রাজুয়েশন আয়োজিত অনুষ্ঠানে অতিথি থাকবেন। পরে বিভিন্ন স্কুলে যাবার কথা রয়েছে। চল্লিশ বছর বয়সী উজ্জ্বল পাল ভারতের পশ্চিম বঙ্গের বীরভূম জেলার সিউড়িতে জন্মগ্রহণ করেন। উদ্যমী এ মানুষটি বাইসাইকেল এ চড়ে বিশ্বকে সবুজময় করতে তার শ্লোগান নিয়ে ২২ হাজার দুশো কিলোমিটার ঘুরেছেন। সারা বিশ্বে  তিনি তার প্রচারণা নিয়ে যাবেন এই  আশা করে নিজ দেশের সীমানা ছেড়েছেন। এখন বাংলাদেশে। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় তিনি কথা বলেন নর্থ সাউথ প্রাইমারী গ্রাজ্যুয়েশনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি অশোকা ফেলো মাতিন আহমেদ সহ অনেকের সাথে সন্ধ্যায় আসেন সাপ্তাহিক নতুন মাত্রার কার্যালয়ে । এসময়ে পত্রিকার সম্পাদক আল আমীন শাহীন তাকে স্বাগত জানান। সঙ্গে ছিলেন হাফেজ মাওলানা ফয়সাল, রিয়াসাদ আজিম, নূরুল হুদা প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়ায় এসে তিনি এখানকার আতিথেয়তায় মুগ্ধ হন। মানুষের মাঝে সম্প্রীতির মনোভাব দেখে তিনি বলেন, বাংলাদেশে এসে মনে হয়না নিজ দেশের বাইরে আছি। আমার ভাল লেগেছে। তিনি বলেন প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ লাগান তাহলে আমার এই পদক্ষেপ সার্থক হবে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর