,

বাংলা ইশারা ভাষা দিবস-২০১৪ অনুষ্টিত

br-mm-7-1-24-300x161বাংলা ইশারা ভাষার ব্যবহার, শ্রবণ প্রতিবন্ধী মানুষের অধিকার এ প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা ভাষা দিবস-২০১৪ উপলক্ষ্যে র‌্যালী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পাইকপাড়াস্থ মুখবধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো মুখবধির বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মুখবধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে অলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও শহর সমাজসেবা কার্যক্রমের প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি আল মামুন সরকার। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক (অতিরিক্ত) জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ সহিদ হোসেন, আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিকিা শামীমা মুজিব, মুক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক তাজুল ইসলাম ভূইয়া। সভাটির সাবির্ক পরিচালনায় ছিলেন মুক ও বধির বিদ্যালয়েল সহকারী শিক মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোহাম্মদ আজাদ ছাল্লাল বলেন, বাংলা ইশারা ভাষা প্রচলন ও ব্যবহারে সরকারী উদ্যোগকে সকলকে সহযোগিতা করতে হবে। প্রতিবন্ধীদের প্রতি অবহেলা না করে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান তিনি। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক পদপে গ্রহণ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যবস্থার গ্রহণ করেছে। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের