শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবার টিআর-কাবিখার ৫০০ বস্তা গমসহ দু’ইজন গ্রেফতার

Atok-212013122102541120131223-150x150ব্রাহ্মণবাড়িয়ার কসবা খাদ্যগুদাম থেকে পাচারকালে টিআর-কাবিখার ৫০০ বস্তা গম উদ্ধার করেছে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এ সময় ট্রাকসহ চালক ও হেলাপারকে গ্রেফতার করা হয়। এরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা গোপালনগর গ্রামের জুলফু মিয়ার ছেলে ট্রাক চালক ইউনুছ মিয়া (৪৯) ও হেলপার মুরাদনগর উপজেলার কোয়াইরপাথর গ্রামের মাছুম মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩৮)। জানা যায়, টি.আর কাবিখার ৫০০ বস্তা গম ভর্তি একটি ট্রাক চোরাই পথে পাচারের জন্য বৃহস্পতিবার রাতে কুমিল্লার কোম্পানীগঞ্জে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করে। এসময় ট্রাকে থাকা টি.আর-কাবিখা প্রকল্পের ৫০০ বস্তা গম উদ্ধারসহ ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করে। এই বিষয়ে শুক্রবার ব্রাহ্মণপাড়া থানায় মামলা (নং ৯) হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. ইয়াহিয়া জানান, ‘জিজ্ঞসাবাদে চালক ও হেলপার কসবা খাদ্যগুদাম থেকে পাচারের সাথে জড়িত ৮ জনের নাম উল্লেখ করেছেন। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।’ কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক পাচারকৃত গমগুলো টি.আর কাবিখা প্রকল্পের এ কথা নিশ্চিত করলেও প্রকল্পের নাম ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানাতে পারেননি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান