,

প্রাইভেটকার চাপায় নিহত গ্যাস ফিল্ডের কর্মকর্তার গাড়ির চালক আটক

sorok-durghotona_37763ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চাপায় গ্যাস ফিল্ড কর্মকর্তা ইয়াকুব আলী খান-(৫০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় কুমিল্ল¬া-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা পীরবাড়ী পুলিশ লাইন এলাকায়। নিহত ইয়াকুব আলী খান বাখরাবাদ গ্যাস সিস্টেম এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের রাজস্ব শাখার ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালেও ইয়াকুব আলী খান প্রাতঃভ্রমন ( মর্নিং ওয়ার্ক) করতে পীরবাড়ী বাসা থেকে বের হয়ে ঘাটুরার দিকে যাওয়ার পথে পুলিশ লাইন এলাকায় পৌছলে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ইয়াকুব আলী খানকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। গুরুতর আহত অবস্থায় ইয়াকুব আলী খানকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাপাতাল আনা হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোস্তফা কামাল পাশা বলেন, পুলিশ ঘটনা স্থলে পৌছে প্রাইভেটকার চালক ইকবাল সহ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আটক করে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি