শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিকে লক্ষ্মী টেরা অন্যদিকে ক্ষ

52f29ab203a12-2সোহিনী গান করেন লন্ডনে৷ ‘লক্ষ্মী টেরা’ আর ‘ক্ষ’ নামে দুটি ব্যান্ডেরই কণ্ঠশিল্পী তিনি৷ ঢাকায় এসেছেন সম্প্রতি৷ ইতিমধ্যেই সুগায়িকা হিসেবে নাম করেছেন৷ তাঁরই সঙ্গে কথা হলো ‘আনন্দ’-এর…

লক্ষ্মী টেরা, ক্ষ-দুটোই লন্ডনভিত্তিক গানের দল৷ লক্ষ্মী টেরা কিষণ খানের ব্যান্ড৷ কিষণ খান পিয়ানো বাদক৷ ব্যান্ডটি অ্যাফ্রো, লাতিন, জ্যাজ এমনকি বাংলা ফোক গান নিয়েও কাজ করছে৷ প্রথম কনসার্ট করে ২০০৬ সালে লন্ডনের কুইন এলিজাবেথ হলে৷ কনসার্টে আরও গান করেছিলেন অর্ণব৷ এই কনসার্টেই লক্ষ্মী টেরার সঙ্গে পরিচয় সোহিনী আলমের৷ সেই থেকে তিনি গান করছেন এই ব্যান্ডের সঙ্গে৷ 

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচবার এসেছে লক্ষ্মী টেরা৷ প্রথম আসে ২০০৯ সালে৷ ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে লক্ষ্মী টেরার গান দারুণ প্রশংসিত হয়৷ 

ক্ষ-র যাত্রা শুরু ২০০৭ সালে৷ দুই বন্ধু অলিভার উইকস আর সোহিনী মিলে গড়ে তোলেন ব্যান্ডটি৷ ক্ষ-লন্ডনভিত্তিক বাংলা গানের দল৷ সব ধরনের বাংলা গানই ক্ষ-র পছন্দ৷ ওই গানগুলোর কথা আর সুর ঠিক রেখে সংগীতায়োজনে ব্যবহার করা হয় আধুনিক বাদ্যযন্ত্র৷ সোহিনীর ভাষায়, ‘গানগুলোকে আমরা বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে তুলে ধরছি৷ তাই সংগীতায়োজনটা এখানে খুব গুরুত্বপূর্ণ৷’

‘লক্ষ্মী টেরা’, ‘ক্ষ’-দুটোই পেশাদার ব্যান্ড৷ আর দুটি ব্যান্ডেই কণ্ঠশিল্পী হিসেবে আছেন সোহিনী৷ ইউরোপে অবাঙালিদের কাছে বাংলা গান জনপ্রিয় করতে ভূমিকা রাখছেন তিনি৷ 

সোহিনীর জন্ম লন্ডনে৷ মা হিরণ আলম ছিলেন সংগীতশিল্পী, ডাকসুর সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ বিয়ের পর লন্ডনে চলে যান৷ সেখানেও তাঁর এই সংগীতচর্চা অব্যাহত ছিল৷ গানে সোহিনীর হাতেখড়ি মায়ের কাছেই৷ মায়ের মৃত্যুর পর ১৯৮৭ সালে ঢাকায় চলে আসেন সোহিনী৷ 

ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকায়৷ স্নাতক আর স্নাতকোত্তর যুক্তরাষ্ট্রে৷ কিছুদিন সেখানে চাকরিও করেছেন৷ এরপর চলে যান যুক্তরাজ্যে, লন্ডনেই তাঁর বসবাস ৷ ব্যান্ডের নাম ক্ষ কেন? সোহিনী বললেন, ‘ঢাকায় দেখেছি সব ব্যান্ডের ইংরেজি নাম৷ আমরা বাইরে থাকি৷ সেখানে বাংলা গানের চর্চা করি৷ আমি আর অলিভার আমাদের ব্যান্ডের জন্য এমন একটা নাম খুঁজছিলাম, যা অবাঙািলরাও মনে রাখতে পারবে৷ ক্ষ অক্ষরটি আমাদের দারুণ পছন্দ হয়৷’

এরই মধ্যে লক্ষ্মী টেরার দুটো অ্যালবাম বেরিয়েছে, নো ভিসা রিকোয়ার্ড আর চে গুয়াভা’স রিকশ ডায়েরিজ৷ এখন চলছে তৃতীয়টির কাজ৷ ক্ষ-র প্রথম অ্যালবাম আসবে জুলাই মাসে৷ এখনো অ্যালবামটির কোনো নাম চূড়ান্ত হয়নি৷ সোহিনীর ইচ্ছা, ব্যান্ডের নামেই হবে অ্যালবামের নাম, ক্ষ৷ 

ক্ষ ব্যান্ড বাংলাদেশে খুব পরিচিত হয় ২০১২ সালে ডিসেম্বর মাসে৷ তখন ইউটিউবে ক্ষ-র গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানের মিউজিক ভিডিও দেওয়া হয়৷ আলোচনা আর সমালোচনা দুটোরই মুখোমুখি হতে হয় তাদের৷ 

‘আমরা গানটি গান হিসেবেই গাওয়ার চেষ্টা করেছি৷’ বললেন সোহিনী৷ 

সোহিনী জানালেন, তিনি এখন উত্তর লন্ডনে থাকছেন৷ প্রতিবছর একবার অন্তত দেশে আসেন৷ এবার এসেছেন কাজ নিয়ে৷ ক্ষ যে গানগুলো করছে, ওই সব গানের গীতিকার, সুরকারদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার জন্য৷ কিন্তু কাজটি করতে এসে তাঁকে ঝামেলা পোহাতে হচ্ছে৷ সোহিনী বললেন, ‘এ েদশে এখনো কপিরাইটের বিষয়টি প্রতিষ্ঠিত না৷ তাই তো বিদেশের শ্রোতাদের কাছে এ েদশের শিল্পী, গীতিকার কিংবা সুরকারেরা এখনো অপরিচিত৷ এটা বিশ্বের শ্রোতাদের কাছে বাংলা গানকে পৌঁছে দেওয়ার পথে বড় বাধা৷’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা