,

বিয়ের পথে হাঁটছেন তানিশা-আরমান!

52f1eb65894b7-Tanishaaবলিউডের প্রখ্যাত অভিনেত্রী তনুজার মেয়ে তানিশা মুখার্জির সঙ্গে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা আরমান কোহলির প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। গত বছর ‘বিগ বস ৭’ অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তাঁদের মধ্যে সখ্য গড়ে ওঠে। দিনকে দিন তা বেড়েই চলেছে। ইদানীং দেশ-বিদেশে ঘন ঘন অভিসারে মেতে দারুণ সময় পার করছেন তাঁরা। সম্প্রতি এ জুটির কাছের একটি সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, শিগগির বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করছেন এ তারকা যুগল।

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল গত বছরের ১৫ সেপ্টেম্বর। শেষ হয়েছে ২৮ ডিসেম্বর। জনপ্রিয় এ টিভি রিয়েলিটি শো থেকে তানিশার প্রাপ্তিটা বেশ ভালোই বলতে হয়। প্রথম রানারআপ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি নতুন মনের মানুষের সন্ধানও পেয়ে গেছেন ‘নিল এন নিকি’খ্যাত ৩৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

‘বিগ বস ৭’ অনুষ্ঠান চলাকালেই তানিশা ও আরমানের ঘনিষ্ঠতা সবার নজরে পড়ে। তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউডে। অনুষ্ঠানটি শেষ হওয়ার পরও এ জুটির সখ্য কমেনি; বরং তার উল্টো চিত্রই দেখা গেছে। নতুন বছরকে বরণ করে নিতে গোয়ায় অবকাশযাপনে গিয়েছিলেন তানিশা-আরমান। শুধু তা-ই নয়, দেশের সীমানা পেরিয়ে দুবাইয়েও অভিসারে মেতে নিজেদের প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন এ তারকা জুটি।

তানিশা ও আরমান বলিউডের প্রেমের চিরায়ত রীতি মেনে প্রেমের বিষয়টি অস্বীকার করলেও প্রকাশ্যে মেলামেশা করতে কোনো রকম লুকোচুরির আশ্রয় নিচ্ছেন না। এমনকি বেশ সহজ-স্বাভাবিকভাবেই আলোকচিত্রীদের ছবি তোলার সুযোগ করে দিচ্ছেন তাঁরা।

এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তানিশা-আরমান। বিষয়টি নিয়ে লুকোচুরি না খেলে প্রকাশ্যে মেলামেশা করতে এতটুকুও কুণ্ঠিত নন তাঁরা। কারণ নিজেদের সুন্দর সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন এ জুটি। সবকিছু পরিকল্পনামতো এগোলে শিগগির বিয়ে করে সংসার জীবন শুরু করবেন তানিশা ও আরমান।  

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি