,

বাবাকে নিয়ে নেইমারের আবেগী বার্তা

52efce74a80e4-Neymerসময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ক’দিন ধরেই দলবদল-বিতর্কের আগুনে পুড়ছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। নানা কথা ভাসছে বাতাসে। এ বিতর্কের ডামাডোলে বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেলকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে। বারবার অভিযোগের তীর ছুটছে নেইমারের বাবার দিকে। এবার মুখ খুললেন ব্রাজিলীয় সেনসেশন। ইনস্টাগ্রামে বাবার উদ্দেশে লিখলেন হূদয়স্পর্শী এক খোলা চিঠি।

নিজের বাহুডোরে বাবা—এমন একটি ছবি পোস্ট করে বার্সা তারকা লিখেছেন, ‘বাবাকে বলেছি আমার কিছু বলা দরকার। তিনি বলেছেন, চুপ থাকো; আমি বুঝব। তিনি কেবল আমার সেরে ওঠা নিয়েই চিন্তিত। বলেছেন, এসব ভুলে যাও।’

এরপর দলা পাকিয়ে ওঠা কষ্ট নিয়ে লিখেছেন, ‘দুঃখিত বাবা, এই প্রথম আমি তোমার কথা অমান্য করবো। আমার ক্যারিয়ার গড়ে তুলতে তোমার বিশাল ত্যাগের জন্য ধন্যবাদ। প্রিয় দল সান্তোসে খেলেছি। এখন খেলছি স্বপ্নের ক্লাব বার্সায়। তোমার কাছে আমি ঋণী। আমাদের সম্পর্কে অনেক লোক বাজে কথা বলেছে। চরিত্র নিয়ে কথা তুলেছে। আমি আবিষ্কার করেছি, আমাদের অনেক প্রতারক বন্ধুও রয়েছে।’

আবেগাক্রান্ত নেইমার বলেছেন, তুমি স্পেনে এসো। বাড়ির জন্য মনটা কাঁদে। সামনে আমি খেলব। এখানে তোমার দরকার। তুমি ভুল করোনি সেটি বোঝানোর সময় এসেছে। আমার বাবা ভুল করেনি। তোমাকে বড্ড ভালোবাসি।’ ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর