,

সরাইলে সড়ক দূর্ঘটনায় এক টেম্পু চালক নিহত

images-150x150সরাইলে সড়ক দূর্ঘটনায় শাহজাহান মিয়া (৩২) নামে এক টেম্পু চালক নিহত হয়েছে। টেম্পুতে থাকা দুই শতাধিক বয়লারের মোরগ ও মারা গেছে। গতকাল সোমবার সকালে উচালিয়া পাড়া মাদ্রাসা সংলগ্ন কাঁচা সড়কে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের বুলবুল মিয়ার ফার্ম থেকে দুই শতাধিক বয়লারের মোরগ ক্রয়ের পর টেম্পুতে করে রওয়ানা দেয় চালক শাহজাহান। মোরগ বোঝাই টেম্পুটি সরাইল-নাসিরনগর সড়কে উঠার আগেই সড়কের মাটি সরে গিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। মুহুর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় টেম্পুটি। চালক শাহজাহান টেম্পুর নিচে পানিতে তলিয়ে যায়। আশ পাশের লোকজন তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়। নিহত শাহজাহান সৈয়দটোলা গ্রামের রহিম মিয়ার ছেলে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর