,

শহর দারোগার অপসারন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

৬৬তম-প্রতিষ্ঠা-বার্ষির্কীব্রাহ্মণবাড়িয়ার শহর দারোগা এস.আই বেলাল আহমেদের অপসারন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর আড়াইটায় শহরের আধুনিক পৌর সুপার মার্কেটের সামনে-থেকে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় আধুনিক পৌরসুপার মার্কেটের সামনে এসে সড়ক অবরোধ করে। আধঘন্টা অবরোধের কারনে শহরে যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ, সাধারন সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে বলেন, সদর থানার টাউন সাব ইন্সপেক্টর বেলাল যোগদান করার পর থেকেই নিরীহ ছাত্রলীগের নেতাকর্মীদের লাঞ্ছিত করার পাশপাশি নানাভাবে হয়রানি করে আসছেন। একাধিকবার বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব বলেন, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের পুনিয়াউট এলাকার এক ছিনতাইকারীর পক্ষে তদবির করতে এসেছিলেন। তাদের তদবির না রাখার কারণে তারা আন্দোলনে নেমেছে। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর