,

ফেসবুকে জাকারবার্গ প্রথম নন!

52ef291e66432-zukerbergসবার আগে ফেসবুক চালিয়েছেন কে? অনেকেই হয়তো ধারণা করেন যে, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ছাড়া আর কে হবেন তিনি! কিন্তু আসলে ফেসবুক ব্যবহারকারী হিসেবে জাকারবার্গ চতুর্থ। তাহলে তাঁর আগে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলেন কে? আগের তিনটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল ফেসবুক পরীক্ষামূলক চালানোর জন্য।


গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ প্রথম দশজন ফেসবুক ব্যবহারকারীর তালিকা প্রকাশ করেছে। প্রথম তিনটি আইডি রাখা হয়েছিল পরীক্ষামূলকভাবে ফেসবুক চালানোর জন্য। আর এ তালিকার চতুর্থ অ্যাকাউন্টটি জাকারবার্গের।


প্রথম দশজন ফেসবুক ব্যবহারকারীর সবাই ছিলেন জাকারবার্গের সুপরিচিত। জাকারবার্গ ছাড়াও এই তালিকায় আছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জাকারবার্গের রুমমেট আরি হাসিত। এ ছাড়াও পরিচিতদের মধ্যে ছিলেন ডাস্টিন মস্কোভিজ, অ্যান্ড্রু ম্যাককুলাম ও ক্রিস পাটনাম।

প্রসঙ্গত, এ বছরের ৪ ফেব্রুয়ারি এক দশক পূর্ণ করতে চলেছে ফেসবুক। ২০০৪ সালে হার্ভার্ডের ডরমেটরিতে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন মার্ক জাকারবার্গ ও তাঁর ঘনিষ্ঠদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ এবং ক্রিস হিউজ। ফেসবুকের সদস্য প্রাথমিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটি বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা