,

ইংল্যান্ডকে খোঁচালেন শেন ওয়ার্ন

52ef3c27925c8-Shane-warne_Imageখেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডকে বেশ ভালোই ভুগিয়েছেন শেন ওয়ার্ন। টেস্ট ক্যারিয়ারের ৭০৮ উইকেটের মধ্যে ১৯৫টিই নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৯৪ সালের অ্যাশেজ সিরিজে তাঁর হ্যাটট্রিকটা হয়তো এখনো শেল হয়ে বিঁধে আছে ইংলিশ সমর্থকদের মনে। ২০০৭ সালে মাঠের লড়াই থেকে বিদায় নিলেও পুরোনো শত্রুদের এখনো নাজেহাল করে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হারের স্বাদ পাওয়া ইংল্যান্ডের হতাশা যেন আরও বাড়িয়ে দিচ্ছেন খোঁচা মারা কথা দিয়ে।

সব ধরনের সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়া সফরে মোট ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। হোয়াইটওয়াশ হয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। ভয়াবহ বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে ইংল্যান্ডের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এখন নতুন কোচের সন্ধানে আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়ার্নও ইংল্যান্ড সমর্থকদের খোঁচাটা দিয়েছেন এই মোক্ষম জায়গাটাতেই। মজা করে বলেছেন, প্রস্তাব পেলে এ ব্যাপারে চিন্তা করে দেখবেন। নিজের টুইটারে ওয়ার্ন লিখেছেন, ‘আমার ইংল্যান্ড-সমর্থক অনুসারীদের বলছি, আমাকে যে আপনারা ইংল্যান্ডের কোচের জন্য বিবেচনা করছেন, সে জন্য আমি আনন্দিত। এখন শুধু এটাই বলতে পারি যে আমি এটা ভেবে দেখব!!!’

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার স্পিনারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত হয়েছেন কিংবদন্তি এই লেগস্পিনার। মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এই নতুন ভূমিকাতেই দেখা যাবে ওয়ার্নকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর