,

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে আল মামুন সরকার

555-278x300গত শনিবার সকাল ১০টায় ব্রাহ্মনবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ ছানাউল হকের সভাপতিত্বে এবং আক্তার ফারুক চপল এর পরিচালনায় স্কুল অঙ্গণে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রিকেট যেমন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছে তেমনি এই ব্রাহ্মনবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এই কাউতলী গ্রামকে সমগ্র বাংলাদেশকে পরিচিত করবে ইনশাল্লাহ। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজম্মকেই তাদের প্রতিভা বিকাশের মাধ্যম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনের নেতৃত্বে এগিয়ে আসতে হবে। তাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। কোন প্রকার খারাপ উদ্দেশ্যের দিকে যেন প্রভাবিত না হতে পারে সেদিকে অভিভাবক মহলকে জোড়ালো, নজরদারী রাখতে হবে। মেধা পুরষ্কার ছাত্র-ছাত্রীদেরকে আগামী দিনে আরো ভালো ফলাফল অর্জনের সহায়ক হবে বলে আমার বিশ্বাস। প্রধান অতিথি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল হককে উদ্দেশ্য করে বলেন, তরুন বয়সে এ গুরুত্বপূর্ণ উদ্যোগ ও দায়িত্ব পালন করা সত্যিই প্রশংসনীয় এবং দেশের জন্য অবশ্যই মঙ্গলজনক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল হক, শহীদ লূৎফুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাজী শাহ আলম, প্রবীণ আওয়ামী লীগ নেতা সেলিম রেজা হাবিব, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সৈয়দ আব্দুল কবির তপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, সাবেক পৌর কমিশনার মোঃ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথিবৃন্দ বলেন, দেশ এবং মানুষের কল্যাণে আগামী প্রজন্মকে এভাবে নৈতিক চরিত্র ও উন্নত মেধাবিকাশের সুযোগ করে দিলে অবশ্যই তাদের মধ‌্য থেকে যোগ্য নাগরিক বেরিয়ে আসবে। অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করার জন্য স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও স্কাউট দল সর্বাত্মক সহযোগিতা করেছেন। সবশেষে উক্ত প্রতিষ্ঠান, দেশ ও জাতির মঙ্গল কামনা করে কাউতলী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাফিজ জিহাদী সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর