,

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

Istamaদ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে টঙ্গীর তুরাগ তীরে দুই পর্বে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। রোববার সকাল ১০টার দিকে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা সমাপ্ত হয়।

বরাবরের মতো আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মো. যোবায়রুল হাসান।  মোনাজাতে দেশ, জাতি, উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আগের পর্বগুলোতে দুপুর সাড়ে ১২টার পর মোনাজাতের রেওয়াজ থাকলেও এবারই প্রথম সকাল ১০টায় মোনাজাত শুরু হয়। আর মোনাজাতও ছিল অপেক্ষাকৃত কম সময়ে। জানা যায়, বেলা সাড়ে ১২টার পর মোনাজাত শুরু করলে টঙ্গী এলাকায় জোহরের আজান ও নামাজের সমস্যা হয়। এ বিষয়টি সম্পর্কে তাবলিগের মুরব্বিদের অবহিত করলে তারা সকালেই মোনাজাত পরিচালনার সিদ্ধান্ত নেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে মুসল্লিদের ঢল নামে। লাখ লাখ মুসল্লি জড়ো হন তুরাগ তীরের ইজতেমা ময়দানে। নির্ধারিত সময়ের আগেই মোনাজাত অনুষ্ঠিত হওয়ায় অনেকেই তাতে শরিক হতে পারেননি।

প্রতিবারের মতো এবারো টঙ্গীর পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয় শনিবার মধ্যরাত থেকেই। ফলে মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমাস্থলে আসতে থাকেন।  সকাল ৮টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নেন।  কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন অনেকে। সড়কের পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপরও অবস্থান নেন মুসল্লিরা।

আখেরি মোনাজাতের জন্য রোববার ইজতেমা মাঠের আশে-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস-আদালতেও ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি