শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার জামায়াতের হরতাল

Hartal Bijoynagorসোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে
দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেওয়ায় আগামীকাল সোমবারের ঘোষিত হরতাল দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার দিয়েছে জামায়াতে ইসলামী। বিশ্ব এজতেমা ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার জন্য হরতাল পেছানো হয়েছে বলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান জানিয়েছেন। গতকাল শনিবার পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়Ñ জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মুনাজাত শেষে মুসল্লিদের নিজ গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার পালিত হবে। তবে সোমবার দেশব্যাপী শন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

গতকাল শনিবার দুপুরে জামায়াতের উচ্চপর্যায়ের এক নেতা সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার হরতাল পালনের কথা নিশ্চিত করেন।

উল্লেখ্য, সম্প্রতি দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনকে ফাঁসির দণ্ড দেন আদালত।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান