,

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

searchবিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল গতকাল বিকাল ৪টায় শহরের রেলগেইট চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, যুগ্ম সম্পাদক এডঃ আনিছুর রহমান মঞ্জু, হেবজুল বারী, দপ্তর সম্পাদক এবি এম মোমিনুল হক, প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ, যুগ্ম দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, সহ শিক্ষা সম্পাদক নিয়ামুল হক, সদস্য আঙ্গুর মুন্সী, শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম, মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী এডঃ ইসমত আরা সুলতানা, পৌর যুবদলের সদস্য সচিব এডঃ আরিফুল হক মাসুদ, আতিকুল হক জালাল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাশেদ কবির আখন্দ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হাফিজ উল্লা, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তানভীর রুবেল প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন। বক্তারা বলেন, গত ৫ জানুয়ারী বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচন করে প্রহসনমূলকভাবে ক্ষমতা দখল করে অবৈধ সরকার হিসেবে দেশ পরিচালনা করছে। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করতে নতুবা আগামী উপজেলা নির্বাচনের পর আবারো সরকার পতনের আন্দোলন ডাক দেওয়া হবে। এবং যতদিন না পর্যন্ত দাবী আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি