,

মন্ত্রী হলেও এখনো শ্রমিকই আছি শাহজাহান খান

download-3নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আমি শ্রমিক আন্দোলন করে নেতা হয়েছি। এখনো শ্রমিক আছি। শিয়ালের গায়ে বাঘের চামড়া পড়িয়ে দিলে শিয়াল যেমন বাঘ হয় না, তেমনি আমি মন্ত্রী হলেও এখনো শ্রমিকই আছি। আমি শ্রমিক থেকেই ৭১’র পরাজিত সকল শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাব।

তিনি বলেন, ৭১’র পরাজিত শক্তিরা আজ পূর্বের আদলে দেশ ব্যাপি হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ সহ নানান ধ্বংশযজ্ঞ করে চলেছে। তাদেরকে আর কোন ধরনের ছাড় দেওয়া হবে না। জামায়াত শিবিরকে নির্মূল করতেই আজ আমরা রাস্তায় নেমে এসেছি।

১৮ দলীয় জোট নেত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ৭১’র পরাজিত শক্তিকে তিনিই মদদ দিচ্ছেন। জামায়াত শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের যুদ্ধে আর নিরব থাকতে পারি না।

শুক্রবার দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন নামক সংগঠনের উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সরাইলের বিশ্বরোড মোড়ের পথ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে স্থানীয় শ্রমিক নেতা নিয়ামত খানের পরিচালনায় ও হাজী মোঃ মোমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোঃ মোজাম্মেল হক এমপি। বক্তব্য রাখেন- শ্রমিক নেতা মোঃ আলমগীর মিয়া ও হানিফ মিয়া।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি