শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার নৌকা ও সোনার চাবী নয় আমি জনগনের মনের চাবী চায়–এড.আনিছুল হক এমপি

Untitled-1শুক্রবার বিকেল চারটায় ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিছুল হক এমপিকে গণ সংম্বর্ধনা দেয়া হয়েছে। আখাউড়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসংম্বর্ধনা অনুষ্ঠানের জনসভায় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এড.আনিছুল হক এমপি বলেছেন, শিক্ষা, প্রতিরক্ষা, কৃষি ও বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় জনগণের হয়ে আমি প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্ত্রীর সংসদীয় এলাকা কসবা-আখাউড়ায় পর্যাক্রমে উন্নয়ন করবেন বলে প্রতিশ্র“তি দেয়ার সময় বলেছেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা খুবই গুরুত্বপুর্ণ। আপনাদের দোয়া ও সহযোগীতা নিয়ে সুচারু ভাবে দায়িত্ব পালন করতে চায়। আমি মন্ত্রী হয়ে পরির্বতন হয়নি, জনগণের জন্য আমি সব সময় উম্মুক্ত। জনগনের সেবায় নিয়োজিত থেকে সুখ দু:খের সাথি হয়ে থাকবো। মন্ত্রী আরও বলেছেন, জনগণের জমায়েত ও ভালোবাসায় আমি অভিভূত, আনন্দিত। তিনি ক্ষমতায় থাকাকালীন কসবা-আখাউড়ার প্রানের দাবী গ্যাস সংযোগ দেয়ার প্রতিশ্র“তি দেন। কয়েক দিনের মধ্যে আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেন আখাউড়ায় যাত্রা বিরতি দেয়ার ঘোষনা দেন। মন্ত্রী বলেছেন, আয়োজকরা আমাকে সোনার নৌকা, শহরের সোনার চাবি দিতে চেয়েছিল কিন্তু আমি তা নেয়নি। আমি চায় জনগণের বা আপনাদের মনের চাবী। দশ হাজার গাছের চারা নিয়ে এসেছি আপনাদের উপহার দেযার জন্য। আখাউড়া রেলস্টশন চত্বরে আয়োজিত গণসংম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন, মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা  অধ্যাপক জয়নাল আবেদীন, গাজী আব্দুল মতিন,  এড, আব্দুল্লাহ ভূইয়া, নুরুল হক ভূইয়া, মনির হোসেন বাবুল প্রমুখ। মন্ত্রীর সংম্বর্ধনা অনুষ্ঠানের পূর্বে আখাউড়া প্রেসক্লাবে লেখক ও সাংবাদিক মোহাম্মদ নুরুন্নবী ভূইয়া লেখা দ্বিতীয় উপন্যাস ’আঁধারে আলো’র মোড়ক উম্মোচন করেন। দৈনিক যুগান্তরের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহন করেন। – See more at: http://www.newsbrahmanbaria.com/?p=27280#sthash.vJBFWt1W.dpuf

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান