,

০২টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণের ট্রান্সফামারের তার ও অন্যান্য সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত এবং আন্তঃজেলা ট্রান্সফরমার চোরের নেতা ও তার স্ত্রী সরাইল থানা পুলিশ কর্তৃক আটক

Atok-212013122102541120131223-150x150অদ্য ২৭/০১/২০১৪খ্রিঃ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় সরাইল থানার এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল থানাধীন রসুলপুর গ্রামে কুখ্যাত ডাকাত ও আšতঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর দলের নেতা মোঃ মানিক (৩৪) পিতা-মির হোসেন সাং-রসুলপুর থানা-সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করতে সক্ষম হয়। আটকের পর সরাইল থানা পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার নিকট হতে বিপুল পরিমাণ বিদ্যুতিক ট্রান্সফমারের চোরাইকৃত তামার তার, কাটার যন্ত্রসহ ০১টি পাইপগান ও ০১টি রিভলবার উদ্ধার করতে সক্ষম হয়। আটকের পর সরাইল থানা পুলিশ মানিককে থানায় আনার পথে তার আত্মীয়-স্বজনরা পুলিশের পথরোধ করে মানিককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে মানিকের আত্মীয়-স্বজনরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে সরাইল থানার এসআই/মোঃ আবু বকর সিদ্দিক, এসআই/মোঃ শওকত আলী, কং/৯১১ ইউসুফ রানা, বিশেষ আনসার/০৯ মোঃ সিদ্দিকুর রহমানগণ আহত হয়। পরবর্তীতে সরাইল থানা হতে অতিরিক্ত অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মানিকে স্ত্রী তাছলিমা বেগম(২৬) কে গ্রেফতার করতে কক্ষম হয়। আহত পুলিশ অফিসার ও ফোর্সদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর