,

শিক্ষিত জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

DSC09774ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, নতুন বই পাওয়া একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দময় একটি দিন। এই আনন্দ এই স্কুলের শিক্ষার্থীদের জন্য আরো কয়েক গুন বেশী কারন এটি একটি নতুন সরকারি স্কুল এবং এরা এই স্কুলের প্রথম শিক্ষার্থী। তিনি বলেন, আমরা চাই আমদের শিশুদের স্কুল জীবন হোক আনন্দম, সুখময়। হরতাল-অবরোধ, সন্ত্রাস-সহিংসতা মুক্ত হোক তাদের প্রতিটি দিন। আর এ লক্ষেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার দেশে ১৫ শত নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান করেছে। এটি একটি যুগান্তকারি পদক্ষেপ। তাছাড়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বৃত্তি, যুগপোযোগি শিক্ষানীতি প্রনয়ন, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও ডিজিটাল প্রদ্ধতি চালু, নারী শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে সরকার শিক্ষিত জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে। মেয়র এ কাজে দেশের প্রতিটি জনগনকেই সহযোগিতার আহবান জানান। মেয়র গতকাল সকালে উত্তর পৈরতলার দাড়িয়াপুড়ে নব নির্মতি শহীদ কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক, পৌর ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার ফয়জুন্নাহার বেগম এর সভাপত্তিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য ও শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেন। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন শাহ আলমগীর। এসময় মোঃ জাহাঙ্গীর আলম, বশির আহমেদ ছুট্ট মিয়া, মোঃ আলমগীর মিয়া, আলাউদ্দিন আলাল সহ অভিভাবক বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি