,

নাসিরনগর বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে হৃদয় সদয় ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠান

photo 7879787879774বুধবার বেলা এক ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দক্ষিণ সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে হৃদয় সদয় ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী, দানবীর, শচীন্দ্রলাল সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উক্ত স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হরবিন্দু মজুমদার, বাংলাদেশ সাংবাদিক সমিতির নাসিরনগর উপজেলা শাখার সাধরণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান(সাংবাদিক)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পৃথ্বীশ রঞ্জন পোদ্দার, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জয় চন্দ্র দাস, কমিটির পক্ষে সুবিমল ভূইয়া, মুকুন্দ্র মল্লিক ও বিদ্যুসাহী সদস্য হাজী মোঃ ছফিল উদ্দিন, ছাত্রী জুমুর সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে ২১জন কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে নগদ টাকা ও ক্রেষ্ট বিতরণ করা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন হৃদয় সদয় প্রতিষ্টানের সাধারণ সম্পাদক বিজয় সরকার । 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি