,

আবার অ্যালবামের প্রস্তুতি

DSC_0014তৃতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী সায়ান। এ অ্যালবামের জন্য মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও নারী নিয়ে নতুন গান লিখছেন তিনি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা গানগুলোর শিরোনাম ‘স্বাধীনতার মুগ্ধতা’, ‘তাহাদের কথা’, ‘তোমারই রাজাকারি’ এবং ‘নষ্ট মুক্তিযোদ্ধা’। নতুন আ্যলবাম প্রসঙ্গে সায়ান বলেন, পুরোদমে অ্যালবামের কাজ শুরু করেছি। এবারের অ্যালবামের জন্য অনেকদিন আগে লেখা বেশ কিছু গান থাকবে। বরাবরের মতো প্রতিটি গানেই শ্রোতাদের জন্য নতুন বার্তা থাকবে। তরুণ প্রজন্ম যেন স্বাধীনতার চেতনাকে আরো সমুন্নত করে তোলে, দেশব্যাপী স্বাধীনতাবিরোধীদের অশুভ তৎপরতা রুখতে পারে মূলত তরুণদের অনুপ্রেরণা জোগাতেই এই গানগুলো করা। অ্যালবামে মোট ১২টি গান থাকবে। নারীদের নিয়েও দুটি গান থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও শাহনাজ রহমতউল্লাহকে উৎসর্গ করেও দুটি গান থাকবে অ্যালবামে। অ্যালবামের সঙ্গীতায়োজন করছেন এরশাদ ওয়াহিদ।’

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা