,

বিএনপির পাঁচ শীর্ষ নেতার জামিন মঞ্জুর

359172568f11d604186b8b11dd13848aমতিঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ শীর্ষ পাঁচ নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

এছাড়া জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এফবিসিসিআইয়ের প্রেসিসন্ট আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামছুর রহমান শিমুল বিশ্বাস।

আসামী পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এ জামিন আদেশের ফলে আবদুল আউয়াল মিন্টুর মুক্তির ব্যাপারে বাধা না থাকলেও অন্যদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকায় তাদের মুক্তি নিয়ে সংশয় রয়েছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের