,

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এডভোকেসী সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন

DSC09049আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবছর পৌর এলকার বিভিন্ন টিকাদান কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের কে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করার লক্ষে এক এডভোকেসি সভা গতকাল সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্তিত করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। সভায় হাম-রুবেলার রোগের বিভিন্ন ক্ষতিকারক দিক, এর উপসর্গর ও টিকাদান কর্মসূচির গুরুত্ত ও কার্যক্রম সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা.নারায়ণ চন্দ্র দাস। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মুজিবর রহমান বাবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, জেলা তথ্য অফিসার তারিক মাহমুদ, ইসলামী ফাউন্ডেশন উপ পরিচালক মোঃ আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হুরাইরাহ, এমসিএইচ এন্ড ইমোনাইজেশন অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম. মোঃ রেজাউল করিম, সিবিও সভাপতি গীতা রানী ঋষী প্রমুখ। সভায় মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, শিশুদের মারাত্বক দুটি রোগ হাম ও রুবেলার প্রকোপ কমিয়ে আনার লক্ষে, হাম দূরীকরণ ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু করেছে। পোলিও নির্মূল অভিযানের সাফল্যের সূত্র ধরে বর্তমানে বিশ্বের রাষ্ট্র সমূহের মত  হাম ও রুবেলা রোগ-এর ফলে মৃত্যু ঝুঁকি কমিয়ে পর্যাক্রমে রোগ নির্মূলের জন্য বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ততার সাথে কাজ করছে। আমাদের ভবিষ্যত প্রজন্ম শিশুদের জীবনের নিরাপত্তার জন্য সমাজের সকলকেই এই টিকাদান কর্মসূচি সফল করতে কার্যকর ভুমিকা রাখতে হবে। উল্লেখ্য ২৫ থেকে ৩০ জানুয়ারি পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪২ হাজার  শিশুকে  হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের ৬০ টি টিকাদান কেন্দ্রে আরো ৩০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। এ বছর সর্বমোট ৭২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। পাশাপাশি ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা পোলিও  টিকা খাওনো হবে। এ ক্যম্পেইন বাস্তবায়নের জন্য নার্স, পৌর টিকাদান কর্মী, এনজিও ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের