,

হাত-পা বাঁধা তরুণীর লাশ উদ্ধার

Mar-3সরাইলে কবরস্থানের পাশে জমির আইল থেকে মঙ্গলবার দুপুরে হাত-পা বাধা অবস্থায় ফারজানা আক্তার ময়না (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ময়না উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালীশিমুল গ্রামের নূরুল ইসলামের মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বাড়ির পাশে ওরশ শরীফে যায় ময়না ও তার বাবা। রাতে নূরুল ইসলাম বাড়ি ফিরলেও ময়না আর ফেরেনি।

সকালে গ্রামের বাড়ি থেকে কিছু দূরে কবরস্থানের পাশে জমির আইল থেকে হাত-পাঁ বাধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফারজানা আক্তার ময়নার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বাংলামেইলকে বলেন, লাশের গলায় ওড়না পেঁচানো ছিল। আপাতত মনে হচ্ছে হত্যাকাণ্ড তবে তদন্ত করে মূল ঘটনাটি দেখা হচ্ছে।

বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি