,

নাসিরনগর সরাইল মহাসড়কে গণডাকাতি সংঘটিত

nasirnagarnews6461321348বরিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয় ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল  নাসিরনগর মহাসড়কে গণডাকাতি সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান এসময় অনুমান ৭ টি সিএনজি, ২টি প্রাইভেটকার ডাকাতের কবলে পরে। মাইক্রো ড্রাইভার মোঃ হাফিজ মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিয়ের বাজার সেড়ে নাসিরনগর আসার পথে কুন্ডা ও কুটিয়ার মধ্যবর্তী স্থানে তার গাড়িটি আটকিয়ে গাড়িতে থাকা ৫২ হাজার টাকার বিয়ের বাজার, যাত্রীদের কাছে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা পর পর পনেরটি সিএনজি ও পাচটি মাইক্রোতে ডাকাতি চালায়। অপর সিএনজিতে থাকা বেঙ্গল সোলারের নাসিরনগরের সহকারী ফিল্ড অফিসার মোঃ সুমায়ুন কবির জানান তার গাড়িটি আটকিয়ে অহর্তর্কিত ভাবে মারপিট চালিয়ে তার পকেটে থাকা অফিসের নগদ দশ হাজার টাকা, একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাকে বেদম মারপিটও করে। এ সময়ে তার সাথে থাকা এক মহিলা যাত্রীর গলার স্বর্ণের চেইনও কানের ফুল কেড়ে নেয় ডাকাতরা। অন্যান্য পুরুষ যাত্রীদের কাছথেকেও নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যমান সামগ্রী ছিনিয়ে নেয়। তাদের ধারণা এ সময়ে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা ও বিভিন্ন মূল্যমান মালামাল ডাকাতি শেষে বীরদর্পে পালিয়ে যায় ডাকাতরা। তারা জানান এ সময়ে উক্ত রাস্তায় কোন পুলিশ ছিল না। ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে গেলে সেখানে গিয়ে নাসিরনগর থানার পুলিশ গিয়ে হাজির হয় কিন্তু সরাইল থানার কোন পুলিশ ছিলনা। এ বিষয়ে সরাইল থানার ওসি মোঃ আলী আরশাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে গণডাকাতি সম্পর্কে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন গণডাকাতি সঠিক নয়, হইতে পারে আকস্মিক। সেখানে আমাদের পুলিশ ছিল।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি