,

ফেসবুক পেজ থেকে ওরা এক মঞ্চে!

Oenuznaonevnব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে ’বাউনবাইরার কতা’ নামে ফেসবুক পেজে জোট বেঁধেছিলেন ২০১৮ জন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং ফেসবুক বন্ধু। শনিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমিতে ফেসবুক বন্ধু কয়েক’শ তরুণ-তরুণী এক মঞ্চে উঠে  একে অপরের সঙ্গে পরিচিত হয়ে হাত মিলিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখতেই তাদের এমন উদ্যোগ এবং মিলনমেলা। ’মিলন মেলার পইল্লা আসর’- শিরোনামে কয়েক ঘণ্টার এ অনুষ্ঠান ছিল ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় প্রাণবন্ত। একাডেমির মঞ্চে ওরা আঞ্চলিক ভাষার গানে সুর মিলিয়েছে। এছাড়া এই ভাষাতেই নাটক ও ছড়া পাঠ করেছে ওরা।

‘বাউনবাইরার কতা’ ফেসবুক পেজের অন্যতম উদ্যোক্তা ডা. সৈয়দা তাছরিন আহমেদ ভিনু বাংলানিউজকে জানান, প্রায় সাড়ে ৪ মাস আগে ফেসবুকে এই গ্রুপটি খোলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা প্রায় হারিয়ে যাচ্ছে বলে সেটি সংরক্ষণের চিন্তা থেকেই এ ধরনের উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার এ প্রজন্মের ইন্টারনেট ব্রাউজদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মহিবুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডা. সৈয়দা তাছরিন আহমেদ ভিনু।

বিভিন্ন পর্বে অংশ নেন সৈয়দ সাব্বির আহমেদ, রাফি খান, জুবায়ের হায়দার রিয়েল, মো. সাইফুল ইসলাম, সৈয়দ মাঈনুদ্দিন রাজীব, রাফসান খান, ফজলে রাব্বি মৃধা, শামুন হাছিন, ডাক্তার মুমিন, সুইটি, কাকলি, মরিয়ম, সাইফুর রহমান আরজু প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন আবদুল বাছির দুলাল ও জেবিন ইসলাম।

সংগঠনের সদস্য সৈয়দ সাব্বির আহমেদ জানান, অচিরেই ’বাউনবাইরার কতা’ নামে একটি ওয়েবসাইট তৈরি করা হবে। যাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হবে। আর এতে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর