,

আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার এক নাম্বার আসামীর লাশ উদ্ধার

images4

বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় করা মামলার প্রধান আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানান, শনিবার সকাল ৯ টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় নীলফামারী-ডোমার সড়কের  পাশে গোলাম রব্বানীর লাশটি পাওয়া যায়।

রব্বানী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

নিহতের ডান গালে আগাতের চিহৃ রয়েছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ১৩ ডিসেম্বর শুক্রবার দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারেও ব্যাপক তাণ্ডব চালায় দলটির কর্মীরা।

পরেরদিন শনিবার ক্ষতিগ্রস্তদের দেখতে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শনে যান তৎকালীন সাংসদ ও বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। 

ফেরার পথে রামগঞ্জে বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নিহত হন টুপামারী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন ও পথচারী আবু বক্কর ছিদ্দিক।

ঘটনার রাতেই পরিদর্শক বাবুল বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেন।

এতে গোলার রব্বানীকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫শ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রব্বানী।  

তদন্ত কর্মকর্তা বাবুল জানান, মামলার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনায় করা মামলায় ১ নম্বর আসামি ছিলেন গোলাম রাব্বানী। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। লাশের ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি