,

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে আনসার সদস্যের মৃত্যু

deadnewsbrahamp3541634657ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শফিকুল ইসলাম ছোটন (৪৫) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল আখাউড়া উপজেলার বাসুদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি আনসারে মাষ্টার রোলে চাকরি করতেন।  বুধবার সকালে আখাউড়ার ভাতশালা রেলষ্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রেলের বিভিন্ন ধরনের নাশকতা ঠেকানোর জন্য সরকার কিছুদিন পূর্বে কিছুসংখ্যক আনসার সদস্য নিয়োগ করেন। এতে শফিকুলও মাষ্টার রোলে নিয়োগ পান। আজও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। সকাল ৮টার দিকে শফিকুল রেল লাইনের উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন এ সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্ণা নিশীতা ট্রেনটির নিচে অসাবধানতার কারণে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আখাউড়া জিআরপি থানার ওসি সাইদুল ইসলাম বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের