,

২৯ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনের দিন ১৮ দলের হরতাল

BNP Logo২৯ জানুয়ারি সারা দেশে হরতালের কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে। ওই দিনই দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন।
বৈঠক শেষে ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন ১৮ দলীয় জোটের এই সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল বুধবার বিএনপির চেয়ারপারসন এবং জোট নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা করবেন। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে জোটের পর্যবেক্ষণও তুলে ধরবেন তিনি।
বৈঠক শেষে এলডিপির সভাপতি অলি আহমদ সাংবাদিকদের জানান, আন্দোলনের ভুলত্রুটি, সমস্যা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
জানা যায়, ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন এবং বিশ্ব ইজতেমার জন্য আপাতত কঠোর কর্মসূচি থাকছে না। তবে কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে শিগগিরই খালেদা জিয়া দেশের বিভিন্ন এলাকা সফরে যাবেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি