,

আন্দোলন অব্যাহত থাকবে: খালেদা

Khaleda Speechনির্বাচনকে প্রত্যাখ্যান করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রহসনের নির্বাচনের  মাধ্যমে সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইছে। তিনি বলেন, এর মাধ্যমে কেবল গণতন্ত্রকেই হত্যা করা হয়নি এরফলে রাজনীতিও কলুষিত হয়েছে।  তিনি বলেন এই নির্বাচনে ৫ শতাংশেরও কম ভোট পরলেও সরকার ও নির্বাচন কমিশন দাবী করেছে এই নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।

বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েষ্টিনে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

বেগম জিয়া বলেন, দেশপরিচালনার ব্যাপারে সরকারের পেছনে জনগণের কোনো অনুমোদন নেই। এ সরকার বৈধ সরকার নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ৫ জানুয়ারির ভোটাধিকার হরণের প্রহসনের নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি।

সংবাদ সম্মেলন থেকে আগামী ২০ জানুয়ারি রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের পাশপাশি সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণসমাবেশ ও শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২৯ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও কালোপতাকা মিছিল কর্মসূচি পালন করবে ১৮-দলীয় জোট।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর