,

মিলাদুন্নবী-সিরাতুন্নবী পালন নিয়ে দ্বন্দ্ব : ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে উত্তেজনা

14-brahসিরাতুন্নবী সমর্থকদের পাল্টা কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মিলাদুন্নবীর জসনে জুলুস করতে পারেনি সুন্নী আন্দোলনের নেতাকর্মীরা। কওমী ছাত্র ও শিক্ষকরা ছুন্নী আন্দোলনের ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসের বিপক্ষে অবস্থান নেওয়ায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এজন্য সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার সকালে শহরে জশনে জুলুস বের করার ঘোষণা দিয়েছিল সুন্নী আন্দোলন। এর প্রতিবাদে সোমবার  বিকালে কওমি মাদ্রাসা ইসলামী ছাত্র ঐক্য শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা সুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষণা দেয় এবং মঙ্গলবার সিরাতুন্নবী পালনের কর্মসূচি ঘোষণা করেন। এমন অবস্থায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে শহরের কাচারি পুকুর পাড়ের আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চ মাঠে অবস্হান করে সিরাতুন্নবী পালন করে জেলা কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। এসময় তারা ছুন্নী আন্দোলনের জশনে জুলুস প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় তারা বলে নবীজীর জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত বিরোধ আছে; কিন্তু উনার মৃত্যু দিবস নিয়ে কোন দ্বিমত নেই। তাই এদিনে জশনে জুলুসের র‌্যালী সম্পূর্ণভাবে বেদাত। এদিকে একই সময়ে কেন্দ্রীয় ছুন্নী আন্দোলনের সহসভাপতি অধ্যাপক মাওলানা নুরে আলম সাঈদের নেতৃত্বে শহরের উত্তর পৈরতলা থেকে জশনে জুলুসের র‌্যালী শহরের দিকে আসতে চাইলে সংঘর্ষের আশংকায় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে র‌্যালীটি শহরের দক্ষিণ পৈরতলা বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। আজ সারাদিন পুলিশ ব্য্যাপক তৎপর ছিল। পুলিশের উধ্ধতন কর্মকর্তারা এ সময় ঘটনাস্হলে অবস্হান করায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম