,

বিজয়নগরে ১০ টাকার জন্য জীবন দিতে হল আব্দুল বাছিরকে।

communal-clash-cartoon_358180653-300x2421বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও ১ জন গুরুত্বর ভাবে আহত হয়  । ঘটনাটি ঘটেছে রোজ সোমবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে । এলাকাবাসী জানায় , খাটিংগা গ্রামের আবুল বাশারের ছেলে সোহেল (১৮) শান্তা মুড়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ফ্লেক্সিলোডের ব্যবসায়ী হেদায়েত উল্লাহ (২৫) কাছে বাকীতে ১০ টাকা লোড চায় ।  হেদায়েত উল্লাহ বাকীতে লোড দেওয়া হবেনা বললে সোহেল তার কাছ থেকে ফ্লেক্সিলোডের মোবাইল ছিনিয়ে নেয় । হেদায়েত উল্লাহ মোবাইল নিতে চাইলে এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাৎক্ষনিক ভাবে এলাকার সর্দার মাতব্বর বিষয়টি মিমাংসা করে ও পরে এ নিয়ে সালিশ-বৈঠকের কথা হয়।এদিকে সোহেল তার পিতা আবুল বাশার (৩৫) ,সালাউদ্দিন (৩২) , লাল মিয়া (৩৫) দলবল নিয়ে রাস্তার উৎ পেতে থাকে । হেদায়েত উল্লাহ ও তার পিতা আব্দুল বাছির বাড়ি যাওয়ার পথে উৎ পেতে থাকা ঘাতকদের হামলার শিকার হন । ঘটনাস্থলে  হেদায়েত উল্লাহ পিতা আব্দুল বাছির (৬০) নিহত হয় ও  হেদায়েত উল্লাহ গুরুত্বর আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে প্রেরন করা হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার দ্রুত ঢাকা স্থানান্তরের নির্দেশ দেন। খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এব্যাপারে বিজয়নগর থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর