,

পাসপোর্টের টাকা জমা দেওয়া যাবে আরও পাঁচ ব্যাংকে

pasportপাসপোর্টের টাকা এখন থেকে সোনালী ব্যাংক ছাড়াও আরও পাঁচটি ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।
টাকা জমা দেওয়ার ব্যাপারে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান প্রথম আলোকে এ তথ্য জানান। এত দিন এ টাকা শুধু সোনালী ব্যাংকেই জমা নেওয়া হতো।
এ পাঁচটি ব্যাংক হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংকের যেকোনো শাখায় অর্থ জমা দেওয়া যাবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। অনলাইনে ক্রেডিট কার্ড ও মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ফি এসব ব্যাংকে পরিশোধ করা যাবে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের