,

কসবায় “সার্চ”এর উদ্যোগে অসহায় সন্তানকে বিনামূল্যে সুন্নাতে খাৎনা স্বাস্থ্য কর্মসূচি

khatnaসামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে  কোয়ান্টম ফাউন্ডেশনের সহযোহিতায় অসহায় দরিদ্র পরিবারের ২০০জন সন্তানদেরকে শনিবার (১১ জানুয়ারী) দুপুরে কসবা  টি আলী ডিগ্রী কলেজে স্বাস্থ্য সম্মেলন ২০১৪ ইং উপলক্ষে “সার্চ ” কসবা উপজেলার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খাতনার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কসবা উপজেলা সার্চ এর প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল রোমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা টি আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ তফাজ্জ হোসেন, কসবা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, টি আলী কলেজের সহকারী অধ্যক্ষ এ কে এম আজাদ।
উপজেলা সার্চ এর স্বাস্থ্য বিষয়ক সচিব মো.ইয়াকুবের সঞ্চালনায় অনষ্ঠানে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা সামাজিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা কসবা উপজেলা সার্চ  এর উদ্যোগে প্রতিবছর বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন। “সার্চ” এবারও বিনামূল্যে ২০০ জন দরিদ্র পরিবারের সন্তানদেরকে সুন্নতে খাৎনা  স্বাস্থ্য সম্মেলন ২০১৪ কর্মসূচি  নামে একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজকদেরকে অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা