শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন এরশাদ

Sapathঅবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার বেলা বারোটার আগে রংপুর-৩ (সদর ও গঙ্গাচড়া আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরশাদের পরে শপথ নেন কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমান।

এ নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৮৯ জন সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হলো।

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ২৮৬ জন সংসদ সদস্য শপথ নিলেও শপথ নেননি এরশাদ। শনিবার আরও দু’জনের সঙ্গে শপথ নেন তিনি।

গত দু’দিন ধরেই যেকোনো দিন সাবেক রাষ্ট্রপতি এরশাদ শপথ নেবেন বলে জানাচ্ছিলেন জাপার শীর্ষ নেতারা।

গত ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ আসন ও ভোটে ১৩৯ আসনসহ মোট ২৯২ আসনে নির্বাচিত হন সংসদ সদস্যরা। ২ আসনে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) আসনটি রেখে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন ছেড়ে দেন। অন্যদিকে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাও নোটিশ জারি করে দুই আসনে নির্বাচিত দুই প্রার্থীর নামে গেজেট জারি করেনি নির্বাচন কমিশন। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শপথ গ্রহণ পর্বে ২৮৯ জনের শপথ নেওয়ার কথা ছিল। তাদের সবারই শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।   

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা