,

জামায়াতের সঙ্গে বিএনপির জোট স্থায়ী নয়

khaled-2বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ‘স্থায়ী কোনো জোট নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসের গত ৬ জানুয়ারির অনলাইনে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিকটির দাবি, বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার যে শর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন-পরবর্তী তাঁর প্রথম সংবাদ সম্মেলনে দিয়েছিলেন, বিষয়টি বিএনপি পুনর্বিবেচনা করতে পারে বলে আভাস দিয়েছেন খালেদা জিয়া। এ ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে এটি স্থায়ী কোনো জোট নয়।’ তাহলে বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়ছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। তবে যখন সময় আসবে, তখন দেখব।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, ওই নির্বাচনে মাত্র ১০ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন-পূর্ববর্তী অভিযানে বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তি দিলে তাঁর দল সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তার আগে তাদেরকে (সরকার) আলোচনার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে। আমার অনেক কর্মী কারাগারে। অনেক জ্যেষ্ঠ নেতা এ পরিস্থিতিতে আত্মগোপনে আছেন। তাদের (সরকার) পরিবেশটাকে স্বচ্ছ করতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর