,

টানা অবরোধ আর হরতালের কারণে স্হবির আখাউড়া স্থলবন্দর ।লোকসান হচ্ছে ব্যবসায়ীদের

akoura portটানা অবরোধ আর হরতালের ব্যাপক প্রভাব পড়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।পরিবহন ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হওয়ায় অধের্কে নেমে এসেছে স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ব্যাপক লোকসানের মুখে পড়েছে বন্দরের ব্যবসায়ীরা।বর্তমানে আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানী ও দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে,দেশের একমাত্র রপ্তানী নির্ভর আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় কোটি টাকার বিভিন্ন পন্য রপ্তানী করে থাকে ব্যবসায়ীরা।গত কয়েক মাস যাবত টানা অবরোধের কারণে ভারতের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক পন্য রপ্তানী করা সম্ভব হচ্ছে না।বিশেষ করে সিলেট অঞ্চল থেকে পাথর সংগ্রহ করে প্রতিদিন শত শত ট্রাক পাথর ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানী করা হয়।কিন্ত অবরোধের কারণে সিলেট থেকে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না।্এতে করে পাথর রপ্তানী শূণ্যের কোটায় নেমে এসেছে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান,অবরোধ আর হরতালে আখাউড়া স্থল বন্দরে ব্যাপক প্রভাব পড়েছে।বিগত সময়ে যেখানে প্রতিদিন এক লাখ ডলারেরও বেশী পন্য রপ্তানী করতো ব্যবসায়ীরা সেখানে বর্তমানে ৫০/৬০ হাজার ডলারের বেশী পন্য রপ্তানী করা সম্ভব হচ্ছে না।এতে করে কোটি কোটি টাকা পুজি বিনিয়োগ করে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের