,

ডিউকের খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

mission111111ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিক পাড়ার খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের ৭ তলার ছাদ থেকে পড়ে ওই হাসপাতালের হিসাবরক্ষণ বিভাগে কর্মরত লিপিকা গোমেজ (৪৫) নামের এক নারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই হাসপাতালের পেছন দিকের একটি টিনশেড বাড়ির পেছন থেকে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

লিপিকা গোমেজের বাড়ি ঢাকায়। তার স্বামী ও তিন কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও হাসপাতালের অন্য কর্মকর্তারা জানান, ওই নারী হাসপাতালের ছাদ থেকে একটি টিনশেড বাড়ির পেছন দিকে পড়ে। পড়ার শব্দ শুনে টিনশেড বাড়ির বাসিন্দাসহ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দৌড়ে এসে তাকে উদ্ধার করে জেলা সদর  হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মৃত্যু রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর