শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সংসদে যোগ দিতে যাচ্ছেন এরশাদ

Ars-8জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সংসদে যোগ দিচ্ছেন কিনা এ নিয়ে সাধারন মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এরশাদ শপথ গ্রহণের মাধ্যমে সংসদে যোগ দিতে যাচ্ছেন। এরশাদের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ে এ সম্পর্কে যোগাযোগ হয়েছে বলে যানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য এরশাদের সংসদে যোগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। বুধবার এরশাদ ছাড়া যারা জাপার যারা সাংসদ নির্বাচিত হয়েছে তারা এবং দলের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে রওশন এরশাদের বাসায় এক বৈঠক হবার কথা রয়েছে। সেখানে এ বিষয় নিয়ে আলোচনা হবে বলে যানা গিয়েছে। এছাড়াও জাপার নির্বাচিত প্রার্থীরা বিরোধীদল হিসেবে সংসদে যোগ দান করবেন কিনা এ নিয়েও আলোচনা হবে বৈঠকে।

নির্বাচন বয়কট করা সত্ত্বেও পাঁচ জানুয়ারির নির্বাচনে এরশাদ রংপুর-৩ আসন থেকে জয়লাভ করেছেন এবং লালমনিরহাট-১ থেকে পরাজিত হয়েছেন। নির্বাচনের আগে এরশাদের প্রার্থিতা বাতিলের আবেদন নাকচ করে দেয় নির্বাচন কমিশন।

জানা গেছে মঙ্গলবার এরশাদ-পতœী রওশন এরশাদের গুলশানের বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মশিউর রহমানও একই কথা বলেছেন। তিনি বলেছেন, ‘রওশন ম্যাডাম আমাদের জানিয়েছেন এরশাদ সাহেব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।’জাপার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাপা চেয়ারম্যান এরশাদ সংসদে যোগ দেবেন ঠিকই, তবে বিরোধীদলীয় নেতা হিসেবে নয়। সূত্র জানায়, বিরোধীদলকে নেতৃত্ব দিতে চাচ্ছেন রওশন এরশাদ।

প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ জানিয়েছেন, দেশের একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর এরশাদ বিরোধীদলের নেতা হতে পছন্দ করছেন না।

এদিকে এরশাদ হাসপাতালের নিকটস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে নিয়মিত খেলাও দেখতে যাচ্ছেন। সাবেক ‘একনায়ক’ এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘চিকিৎসাধীন’ আছেন। কিন্তু দলের তৃণমূল নেতাকর্মীরা দাবি করছেন, তাদের দলীয় প্রধান অসুস্থ নয়, সরকারের নির্দেশে তাকে আটকে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান