,

স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোগে শীতের কম্বল বিতরণ

brahmanbaria kambol betoron.jpg= 07-01-2014স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক, সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের সেবায় সামর্থবানরা এগিয়ে আসলে সমাজের কেউই কস্টে থাকবে না। শ্রষ্ঠার সৃস্টির সেবায় সকলকে ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ মানবতার সেবায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে চেয়ারম্যান বাড়িতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আবদুল কাইয়ূম খাদেম, প্রবীণ ব্যক্তিত্ব হাজী আমিরুন্নেসা ইয়াকুব, লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোঃ কাজল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, ইউপি সদস্য কিরণ হাজারী, কবিতা রাণী, সমাজসেবক সোহরাব খান, মোঃ জামশিদ, মলাই মিয়া, জসীমউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে এলাকার বিশিস্ট সমাজসেবক হাজী সিদ্দিুকুর রহমানএর মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি