,

ভোট পড়েছে ১০ ভাগেরও কম: ফেমা

Fema দশম জাতীয় সংসদ নির্বাচনে ১০ শতাংশেরও কম ভোট পড়েছে বলে দাবি করেছে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা) ও বাংলাদেশ মানবাধিকার কমিশন। নির্বাচনের পর গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ফেমা ও মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে। ফেমার প্রধান মুনিরা খান জানিয়েছেন, রোববারের নির্বাচনে সব মিলিয়ে ১০ শতাংশেরও কম ভোটার ভোট দিয়েছেন। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি নিজে রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে খুব কম ভোটারের উপস্থিতি দেখেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আমাদের পর্যবেক্ষকরা যেসব খবর দিয়েছেন তাতেও ১০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর অনেক কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টও জানাতে পারেননি তিনি কোন প্রার্থীর পোলিং এজেন্ট। অন্যদিকে, দশম জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ভোটকেন্দ্রগুলোতে ভোটার ছিল খুবই স্বল্পসংখ্যক। বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল শতকরা শূন্য ভাগ থেকে ১০ ভাগ পর্যন্ত। কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ওইসব আসনে সর্বোচ্চ ২০ থেকে ২৫ ভাগের বেশি ভোট পড়েনি। কমিশনের বিবৃতিতে বলা হয়, ১০ ভাগ ভোটার উপস্থিতির নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলা যায় না। এজন্য তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন তফসিল দেওয়ার দাবি জানান। আগেই নির্বাচিত ১৫৩ আসনের ফলও বাতিলের দাবি জানান তারা।

 

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এমএম)

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর