শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে দুই প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

press conf brahmanbariaব্যাপক ভোট কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জেপি মনোনীত প্রার্থী ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ ও ৫ আসনের জাপা মনোনীত প্রার্থী কাজী মামুনুর রশীদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জেপি প্রার্থী ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ এসময় ভোট ডাকাতির তদন্ত করে পুন:নির্বাচনের দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডা. উরিদ জানান, সকাল থেকেই শহরের সবকটি কেন্দ্রে ব্যাপক হারে জাল ভোট দেয়া হয়। এসময় নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরাও নীরব থাকেন। সকাল সোয়া ১০ টার দিকে তিনি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট (নম্ব^র-৪৩৩) দিতে গিয়ে দেখেন তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে। পরে বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানান এবং নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এদিকে জাপার প্রার্থী কাজী মামুনুর রশীদ সংবাদ সম্মেলনে দাবি করেন, সকাল থেকেই তার এজন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হচ্ছিল। দুপুর নাগাদ ১২৬ কেন্দ্রের ১০৫টি দখল করে নেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ভোট ডাকাতির ভিডিও চিত্র ধারণ করায় তার কর্মীদের মারধর করে আওয়ামী লীগের লোকজন। তিনি বলেন, এভাবে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগ গণতন্ত্রের কবর রচনা করেছে। এসময় তিনি আওয়ামী লীগ সভানেত্রীকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রকে গণতন্ত্রের পথে চলতে দিন। তাহলে সবার মঙ্গল হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান