,

ব্রাহ্মণবাড়িয়ায় ২টি ভোট কেন্দ্রে আগুন

Boot kandra Fireব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া ও সদর উপজেলার চরইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষসহ চারটি কক্ষের চেয়ার-টেবিল, আলমিরা, বই ও অফিসের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, চরইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ অন্য তিনটি কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, আগুনে স্কুলের ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি