,

ঢাকাগামী ট্রেন বন্ধ, বাধার মুখে নেতাকর্মীরা

tollasiমার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি নিয়ে তীব্র আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। ইতোমধ্যে জেলায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক অভিযানে নেমেছে। রাস্তার মোড়ে মোড়ে যাত্রীদের ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যাত্রীরা।

ঢাকাগামী যাত্রীবাহী সব বাস মিনিবাস বন্ধ হয়ে গেছে। বিলম্বের কারণে রেলপথেও ঢাকা যাওয়ার কোনো উপায় নেই।

গত দুদিনে বিভিন্ন স্থান থেকে অর্ধশত লোককে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক নেতাদের তালিকা করে এ অভিযান শুরু করেছে। শহরের জীবনযাত্রাও বলতে গেলে থমকে দাঁড়িয়েছে। পথে-ঘাটে জনসাধারণের চলাচল সীমিত হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যে চরম মন্দাভাব।

ব্যবসায়ীরা জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষ শহরে আসাই ছেড়ে দিয়েছে। কোথায় কোনো অঘটন ঘটে এনিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ ।

শনিবার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে দেখা গেছে, দূরপাল্লার সব যানবাহন চলাচলই বন্ধ। বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে পুলিশ ঢাকাগামী যাত্রীদের দেহ তল্লাশি করে যাত্রা রোধ করার চেষ্টা করছে। এতে বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা বিব্রত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর