,

ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা ও মডেল গার্লস এর প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরকারী শীর্ষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুর ২.৩০টায় ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন imagesরিপন চাকমা অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় ও গভঃ মডেল গার্লস হাই স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারীর ফলাফল ঘোষনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাইরুল আলম সুমন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমউল্লাহ, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন, মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত সহ উভয় স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। লটারীতে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শিক্ষার্থীর মধ্যে থেকে ৯০ জনকে বাছাই করা হয়। তার মধ্যে ৮৩ জন সাধারণ কোটায় ৫জন মুক্তিযোদ্ধা কোটায়, ২জন প্রতিবন্ধি কোটায় ও গভঃ মডেল গার্লস হাই স্কুলে মোট ৬০জনের মধ্যে সাধারন কোটায় ৫৪ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩জন, শিক্ষকদের কোটায় ৩জন। এসময় দুটি স্কুলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও শহরের বিশিষ্ট্য নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি