,

জাপাপ্রার্থীকে কেন প্রতীক নয়

B Baria Mapব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি কেন জানতে চেয়ে জেলা প্রশাসককে (ডিসি) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

সোমবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা নূর মোহাম্মদ মজুমদারকে এ নোটিশ দেয়া হয়।
 
জানা গেছে, এ আসনে জাপার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগের ওবায়দুল মোক্তাদির চৌধুরী চূড়ান্ত মনোনয়নে টিকে যান।
 
তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ ডিসেম্বর ওবায়দুল মোক্তাদির চৌধুরী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য লিখিতভাবে আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেন।
 
কিন্তু ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হলেও জাতীয় পার্টির প্রাথীকে দেয়া হয়নি।
 
এবিষয়ে রিটার্নিং অফিসারের পক্ষ থেকেও কিছুই জানানো হয়নি।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ভূঁইয়ার পক্ষ থেকে সোমবার এ বিষয়ে একটি আবেদন পাওয়ার পর কমিশন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর