,

পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণ

pabnaজেলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর দিলালপুরে বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর পর পরই বাড়িটিতে আগুন ধরে যায়। তার এই বাড়িটি বর্তমানে আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

শনিবার ভোর ৫টার দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এর পর পরই সেখানে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারতলা বিশিষ্ট ভবনের নিচতল ও দোতালার কিছু অংশ পুড়ে যায়। এতে দোতালায় রক্ষিত কম্পিউটারসহ বেশ কিছু আসবাবপত্র ভস্মীভূত হয়। এ সময় সেখানে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা স্বীকার করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বলেন, ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা পেপসির বোতলে পেট্রল ভরে বোমা বানিয়ে নিক্ষেপ করে। এতে বাড়িটির সামান্য ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

স্থাননীয়রা জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু দিলালপুরস্থ এই বাড়িতেই বসবাস করতেন। তবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর বাড়িটি ভাড়া দেন। এরপর থেকে বাড়িটি আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা