,

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ককটেল হামলা

B Baria Ralwayaব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশনের ১নং প্লাটফর্ম ও রেল পুলিশ ফাঁড়ির গেটে এ ঘটনা ঘটে।

এতে  ট্রেনের অপেক্ষায় থাকা দুই যাত্রী হন।

আহতরা হলেন- মৌলভীবাজারের জুরি উপজেলার মানিক মিয়া (৩০) ও ইমাম উদ্দিন (২৬)।

ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করা হয়েছে। আটকদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এছাড়া, অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুত চলে গেলে সন্ধ্যায় ৮/১০ জন যুবক ১নং প্লাটফর্মের পূর্বদিকে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিম দিক ‍দিয়ে বের হয়ে যায়। এসময় স্টেশনে যাত্রীদের বসার স্থান ও রেল পুলিশ ফাঁড়ির গেটে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে স্টেশনে বসে থাকা দুই যাত্রী আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বাংলানিউজকে জানান, কাদের মোল্লার  ফাঁসি কার্যকর কেন্দ্রিক আতঙ্ক ছড়াতে জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এদিকে, ঘটনার ১০ মিনিট পর বিদ্যু‍ৎ চলে আসে। তবে, আতঙ্কে অধিকাংশ যাত্রীরা স্টেশন ছেড়ে চলে গেছেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম