শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আহত স্বাক্ষী মোস্তফার মৃত্যু

Mostafaদুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদির মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত আড়ইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার রাতে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে বাড়িতে ঢুকে মোস্তফাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার স্ত্রী হাসিনা বেগমকেও কুপিয়ে আহত করে। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোস্তফা হাওলাদার ছিলেন সাঈদির মানবতাবিরোধী অপরাধের মামলার অষ্টম সাক্ষী।

মোস্তফা হাওলাদারের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। মোস্তফার স্ত্রী হাসিনা বেগম জানান, ‘শনিবার রাতে তারা ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে একজন লোক তাদের ঘরের পশ্চিম দিক থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে তার স্বামীর মাথার বাম দিকে কোপ দেয়। টের পেয়ে তিনি জেগে উঠলে তার সঙ্গে হামলাকারীর ধস্তাধস্তি হয়। এ সময় হামলাকারী তাকেও আঘাত করে।

হাসিনা বেগম, মোস্তফার ছেলে হাফিজুলের দাবি, ‘বিএনপি, জামায়াতের লোকজন তার বাবার ওপর হামলা করেছে। হামলাকারীকে তারা চিনতে পেরেছেন।’

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, ‘সাঈদির বিরুদ্ধে করা মামলার সাক্ষী মোস্তফা হাওলাদারের ওপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতের কেউ জড়িত নন।’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা